হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিতর্কিত দ্বীপপুঞ্জে হামলার বিষয়ে আমিরাতকে ইরানের সতর্কতা

আমার দেশ অনলাইন

কৌশলগত হরমুজ প্রণালির কাছে উপসাগরে অবস্থিত দুটি বিতর্কিত দ্বীপে নিজেদের ভূখণ্ড থেকে হামলা চালানোর অনুমতি না দেওয়ার জন্য আজ শনিবার ইরানের সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করেছে। খবর বার্তা সংস্থা এএফপির।

তাসনিম সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া বলেন, ‘আমরা সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করছি যে, পারস্য উপসাগরে অবস্থিত ইরানের আবু মুসা ও গ্রেটার তুনব দ্বীপের বিরুদ্ধে যদি তাদের ভূখণ্ড থেকে কোনো ধরনের আগ্রাসন চালানো হয়, তাহলে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে তীব্র হামলা চালাবে।’

আবু মুসা ও গ্রেটার টান্ব দ্বীপসমূহ দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বিরোধের কারণ হয়ে আছে।

এই দ্বীপগুলো ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু সংযুক্ত আরব আমিরাত দ্বীপগুলোর মালিকানা দাবি করে আসছে।

দ্বীপগুলো হরমুজ প্রণালির প্রবেশপথের কাছে উপসাগরে অবস্থিত। এখান দিয়েই সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়।

কিন্তু আঞ্চলিক যুদ্ধের কারণে সামুদ্রিক চলাচল ব্যাহত হয়েছে, যা ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার মাধ্যমে শুরু হয়েছে এবং তারপর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে।

ইরান অভিযোগ করেছে যে উপসাগরীয় দেশগুলো তাদের ভূখণ্ড থেকে মার্কিন বাহিনীকে আক্রমণ চালানোর অনুমতি দিচ্ছে এবং যুদ্ধ চলাকালীন এসব দেশে ‘মার্কিন স্বার্থ’ হিসেবে যেগুলোকে তারা চিহ্নিত করে, সেগুলোর বিরুদ্ধে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

এসআর

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া

সরকার গঠনের পথে আইজেনকট, সমর্থন জানালেন ৬৭ আইনপ্রণেতা

ইসরাইলের প্রধানমন্ত্রী হবেন কে, জানা যাবে আজ

ইয়েমেনে পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা হতাহত

ইরানকে পুরোপুরি ধ্বংসের হুমকি ট্রাম্পের