হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনি কর্মকর্তা ও পিএলও সদস্যদের ভিসায় ফের কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

আল-জাজিরা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তা ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সদস্যদের ওপর ভিসা বিধিনিষেধ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সঙ্গে করা প্রতিশ্রুতি পূরণে পিএ ও পিএলও ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, পিএ ও পিএলও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। আলোচনার বাইরে গিয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ের চেষ্টা করেছে তারা।

এ ছাড়া ফিলিস্তিনি বন্দি ও তাদের পরিবারের জন্য অর্থ দেওয়া অব্যাহত রাখার অভিযোগও করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে পিএ ও পিএলও ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের গৌরবগাথা তুলে ধরেছে’ বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এসব কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ২০০২ সালের ‘মধ্যপ্রাচ্য শান্তি প্রতিশ্রুতি আইন’-এর আওতায় ভিসা বিধিনিষেধ কার্যকর করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে কোন কোন কর্মকর্তার ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে, তা জানানো হয়নি।

তবে জাতিসংঘে পিএলওর পর্যবেক্ষক মিশনে দায়িত্ব পালন করা কর্মীদের ক্ষেত্রে ছাড় বহাল থাকবে। এ জন্য আগে থেকে চালু থাকা একটি স্থায়ী ছাড় কার্যকর থাকবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এএম

ইরান নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠক ডাকলেন ট্রাম্প

হরমুজের বিকল্প পথ খুলতে জোটসঙ্গীদের নিয়ে কাজ করছে ফ্রান্স

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইসরাইলি নাগরিকের সাড়ে ১৩ বছরের কারাদণ্ড

এবারও মাহমুদ আব্বাসকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ভিসা দিল না যুক্তরাষ্ট্র

চীনের শান্তি পরিকল্পনায় ইরানের সমর্থন

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

মক্কার নিরাপত্তায় সৌদির পাশে মালয়েশিয়া

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে বেইজিংয়ের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র

ইয়েমেনের সঙ্গে এখনই সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র

গাজায় ধসের ঝুঁকিতে প্রায় ২ হাজার ভবন, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ