হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে মেয়েদের স্কুলে হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্তের আহ্বান

আমার দেশ অনলাইন

দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত হামলায় অন্তত ১৬০ জন নিহত হওয়ায় ঘটনাটি যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ । সংস্থাটির ডিজিটাল ইনভেস্টিগেশন ল্যাবের খোলা তথ্যে গবেষক সোফিয়া জোন্স বলেন, ‘অবৈধ হামলার জন্য যারা দায়ী, তাদের দায়ের আওতায় আনা উচিত, যার মধ্যে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তকরণ অন্তর্ভুক্ত।’

তিনি আরো বলেন, ‘এই হামলার বিষয়ে দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্ত করা প্রয়োজন, বিশেষ করে যদি সংশ্লিষ্টরা আগেই জানতেন যে সেখানে একটি স্কুল আছে এবং দুপুরের আগেই শিশু ও শিক্ষকেরা সেখানে উপস্থিত থাকবে।’

এই হামলা ছিল ২৮ ফেব্রুয়ারি পরিচালিত অভিযানের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর দ্বারা ইরানজুড়ে করা শত শত হামলার মধ্যে একটি।

আলজাজিরার অনুসন্ধানে দেখা যায়, স্কুলটি লক্ষ্যবস্তু ‘সাংগঠনিকভাবে’ করা হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা সম্ভবত যুক্তরাষ্ট্র দ্বারা করা হয়েছে।

এসআর

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী