হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধ পরিস্থিতিতে পিছিয়ে গেল ডি–৮ সম্মেলন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রেক্ষাপটে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের এ পরিস্থিতির কারণে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হতে যাওয়া ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। খবর আলজাজিরার।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ত্রি থারিয়াত জানান, সম্মেলনটি আগামী মাসে হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

সম্মেলনটি মূলত ১৩ থেকে ১৫ এপ্রিল জাকার্তায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ডি-৮ (D-8) অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়, যার লক্ষ্য দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত মুসলিম উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো।

সংগঠনটির সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। এছাড়া আজারবাইজান ২০২৫ সালে সংগঠনটিতে যোগ দেয়।

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া