হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর বিশ্ব বাজারে তেলের দামে বড় প্রভাব পড়েছে। বিশেষত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ইরানের বাধা এবং ইরানের গ্যাস ক্ষেত্রে হামলার পর পরিস্থিতিতে অনেক বিরূপ প্রভাব ফেলেছে। তাই বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল করতে সাগরে থাকা ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করতে পারে বলে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ খবর জানিয়েছেন। খবর আলজাজিরার।

বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব তেলের মজুত থেকেও তেল বাজারে ছাড়তে পারে।

চলতি সপ্তাহের শুরুতে বেসেন্ট জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অবগতিতেই ইরানি তেলবাহী ট্যাংকারগুলো এরই মধ্যে হরমুজ প্রণালি ছাড়তে শুরু করেছে। এটা বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করছে।

বেসেন্টের মন্তব্যের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া