হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এক শর্তে হরমুজ প্রণালি ব্যবহার করতে দেবে ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলের ক্ষেত্রে নতুন এক শর্ত আরোপের কথা ভাবছে ইরান।

সিএনএনের এক প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, যদি তেলের কার্গো বা লেনদেন চীনা মুদ্রা ‘ইউয়ান’-এ সম্পন্ন করা হয়, তবেই নির্দিষ্ট সংখ্যক ট্যাংকারকে এই প্রণালি দিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করবে তেহরান।

সংশ্লিষ্ট ওই কর্মকর্তা জানান, বর্তমানে ইরান এই কৌশলগত জলপথে ট্যাংকার চলাচল ব্যবস্থাপনার জন্য একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। মূলত বিশ্বজুড়ে তেলের বাজার মার্কিন ডলারের নিয়ন্ত্রণে থাকলেও ইরান এই প্রথা ভাঙার ইঙ্গিত দিচ্ছে।

এর আগে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়া রাশিয়ার তেল ক্রমেই রুবল বা ইউয়ানে বিক্রি শুরু হয়েছে। এবার ইরানও সেই পথ অনুসরণ করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চীনা মুদ্রার প্রভাব বাড়ানোর বেইজিংয়ের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে চাইছে। সূত্র: মিডল ইস্ট আই

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো