হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে নিহত ২ হাজার ৮৫২

১ হাজার ১০০ লক্ষ্যবস্তুতে ইসরাইলি হামলা

আমার দেশ অনলাইন

ছবি : এপি

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ‘যুদ্ধবিরতি সমঝোতা’ শুরুর পর থেকে এ পর্যন্ত ১ হাজার ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি বিমানবাহিনী।

এসব হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ৩৫০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরাইল দাবি করেছে, তাদের যুদ্ধবিমানগুলো লেবাননে হিজবুল্লাহর ব্যবহৃত ভবন, অস্ত্রাগার এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস করে দিয়েছে।

গত ১৬ এপ্রিল থেকে লেবানন ও ইসরাইলের মধ্যে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার কথা থাকলেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। ইসরাইল নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে এবং হিজবুল্লাহও তার পাল্টা জবাব দিচ্ছে।

উল্লেখ্য, গত ২ মার্চ লেবাননে ইসরাইলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে অন্তত ২ হাজার ৮৫২ জন নিহত হয়েছে। এ ছাড়া যুদ্ধের কারণে লেবাননজুড়ে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বর্তমানে ‘যুদ্ধবিরতি’ চললেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং উভয় পক্ষই সংঘাত অব্যাহত রেখেছে।

সূত্র: আলজাজিরা

এএম

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়

পাঁচ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসুর

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

বেশি দরে ডলার বিক্রি করতে চায় মানিচেঞ্জারগুলো