হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি খুলতে পাকিস্তানকে মধ্যস্থতা জোরদারের আহ্বান চীনের

আমার দেশ অনলাইন

২০২৫ সালের আগস্টে পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকের আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার (ডানে) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে করমর্দন করছেন। ছবি: এপি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে দ্রুত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরায় চালু করা যায়। চীনা বার্তা সংস্থা শিনহুয়া এ তথ্য জানিয়েছে।

এক টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে ইসলামাবাদের সাম্প্রতিক মধ্যস্থতা প্রচেষ্টার বিষয়ে ওয়াং ইকে অবহিত করেন। একই সঙ্গে তিনি এ উদ্যোগে চীনের সমর্থনের জন্য বেইজিংকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের আশা প্রকাশ করেন।

ওয়াং ই পাকিস্তানের মধ্যস্থতামূলক ভূমিকাকে প্রশংসা করে বলেন, এই প্রচেষ্টা অস্থায়ী যুদ্ধবিরতি সম্প্রসারণে সহায়ক হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় আত্মবিশ্বাসের সঙ্গে তার কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বেইজিং পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যাবে এবং এ সংকট নিরসনে নিজস্ব ভূমিকাও পালন করবে।

সূত্র: আলজাজিরা

এসআর

আসন্ন নির্বাচন নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের ইতি ঘটাতে পারে

সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকে ইরানে পণ্য খালাস আবার শুরু

হামলা-পাল্টা হামলায় কি ভেঙে পড়বে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

লেবানন-ইসরাইল চুক্তিকে স্বাগত জানাল জার্মানি

বাহরাইনে ইরানের ড্রোন হামলার অভিযোগ

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ দেখাতে চাইছে ইরান ও যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে

পাকিস্তানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রে আটক জাহাজের ২২ ইরানি নাবিক

গাজায় ইসরাইলি নৃশংসতা, যুদ্ধবিরতির মধ্যেও নিহত ১০৩১

মসজিদে হামলার দায়ে ইসরাইলি ৬ অভিবাসীর বিরুদ্ধে মামলা