হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ হলে যুদ্ধের হুমকি ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নতুন সামুদ্রিক শাসনব্যবস্থায় যুক্তরাষ্ট্র কোনো ধরনের হস্তক্ষেপ করলে সেটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

দেশটির সংসদ সদস্য ও সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যদি হরমুজ প্রণালি বা পারস্য উপসাগরে প্রবেশ করে, তাহলে ইরানি বাহিনী তাদের সঙ্গে সরাসরি যুদ্ধে লড়বে।

ইরানের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক যুদ্ধ অনেক সমীকরণ বদলে দিয়েছে। হরমুজ প্রণালিতে এখন একটি নতুন শাসনব্যবস্থা তৈরি হয়েছে এবং ইরান যেকোনো মূল্যে এই পানিপথের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চায়।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের জন্য বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দশকের পর দশক ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি আগে থেকেই চাপে ছিল, আর বর্তমান যুদ্ধে দেশটির শিল্পকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে এবং প্রয়োজনীয় রাজস্ব সংগ্রহ করতে ইরান এই কৌশলগত জলপথের ওপর পূর্ণ কর্তৃত্ব বজায় রাখতে মরিয়া।

তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে পাহারার (এসকর্ট) চেষ্টা চালায়, তাহলে তারা সামরিকভাবে তার জবাব দেবে। আর এমনটি ঘটলে বিদ্যমান যুদ্ধবিরতির চূড়ান্ত অবসান ঘটবে বলে তারা সতর্ক করেছে।

সূত্র: আলজাজিরা

এএম

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন