হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির

আমার দেশ অনলাইন

সৌদি আরবের একটি তেলক্ষেত্র লক্ষ্য করে আসা ছয়টি ড্রোন এবং একটি বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের বাহিনী। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ কথা জানান।

ড্রোনগুলো সৌদি আরবের দক্ষিণাঞ্চলের বিশাল মরুভূমি ‘এম্পটি কোয়ার্টারে’ শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। এখানে শায়বাহের মতো সমৃদ্ধ তেলক্ষেত্র রয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল এই শায়বাহ তেলক্ষেত্র।

সৌদি আরবের তেল কোম্পানি আরামকো জানায়, এখানে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন হয়।

এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রিন্স সুলতান বিমানঘাঁটির দিকে যাচ্ছিল। ইরানে হামলার প্রস্তুতির অংশ হিসেবে মার্কিন বিমানবাহিনী ঘাঁটিটি ব্যবহার করেছিল।

সূত্র: বিবিসি

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার

মিটার নেই, সংযোগও নেই তবু বিদ্যুৎ বিল

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

ঐতিহ্য হারাচ্ছে বাগেরহাটের ষাটগম্বুজ

গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি ভয়াবহ হবে: মামুনুল হক

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ধামুরা-শোলক সেতু

ধুনটে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর