হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইন্টারনেট নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে: ইরান সরকার

আমার দেশ অনলাইন

ইরান সরকার ধীরে ধীরে অনলাইন বিধিনিষেধ তুলে নেওয়ার মাধ্যমে বৈশ্বিক ইন্টারনেটে আরও উন্মুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্য পরিষদের প্রধান এলিয়াস হাজরতি।

তিনি বলেন, সরকারের নীতি হলো জনগণের জন্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ বাড়ানো এবং সময়ের সঙ্গে সঙ্গে অনলাইন নিয়ন্ত্রণ শিথিল করা।

হাজরতি আরও বলেন, “শত্রুর কৌশল ছিল ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য করা, কিন্তু ইরানের জনগণ দেখিয়েছে তারা আলোচনায় আগ্রহী হলেও আত্মসমর্পণ করবে না।”

তিনি দাবি করেন, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে সরকারের উচিত আরও বিস্তৃত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা এবং দেশের শাসন ব্যবস্থায় সব নাগরিকের অংশগ্রহণের সুযোগ তৈরি করা।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের কঠোর ইন্টারনেট নিয়ন্ত্রণের পর এই ধরনের বক্তব্য ইরানের ডিজিটাল নীতিতে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যদিও বাস্তবে কত দ্রুত বা কতটা শিথিলতা আসবে তা এখনো স্পষ্ট নয়।

তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এসআর

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক

সেনাবাহিনীর দায়িত্ব এড়াতে পালিয়ে বেড়াচ্ছে লক্ষাধিক ইহুদি

‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে নিজেরাই ধ্বংসের মুখোমুখি শত্রুরা’

যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ, ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী