হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

চাঁদ দেখা সাপেক্ষে আজ ঈদ করছে আফগানিস্তান

আমার দেশ অনলাইন

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তানে বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দেশটির তালেবান প্রশাসন বুধবার গভীর রাতে এ ঘোষণা দেয় বলে জানিয়েছে খামা প্রেস এজেন্সি।

আফগানিস্তানের সর্বোচ্চ আদালত জানায়, দক্ষিণাঞ্চলের হেলমান্দ এবং পশ্চিমাঞ্চলের ফারাহ ও গোর প্রদেশে শাওয়ালের চাঁদ দেখা গেছে। স্থানীয়দের সাক্ষ্য যাচাই করে সরকার পরিচালিত চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত অনুমোদন করে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বৃহস্পতিবারকে ঈদের প্রথম দিন ঘোষণা করে দেশবাসীকে শুভেচ্ছা জানান।

অন্য দেশগুলোর সঙ্গে তারিখে ভিন্নতা

আফগানিস্তানের এ ঘোষণার ফলে অনেক মুসলিম দেশের সঙ্গে ঈদের তারিখে পার্থক্য দেখা দিয়েছে। সৌদি আরব জানিয়েছে, সেখানে বুধবার চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ঈদ উদযাপন করা হবে। একই সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং কুয়েত।

এছাড়া তুরস্ক ও অস্ট্রেলিয়া জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী শুক্রবার ঈদ নির্ধারণ করেছে। একই দিনে ঈদ উদযাপন করবে ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন এবং ইরাক।

কেন ভিন্ন হয় ঈদের তারিখ

দেশভেদে ঈদের তারিখ ভিন্ন হওয়ার মূল কারণ হলো চাঁদ দেখার পদ্ধতির পার্থক্য। কিছু দেশ খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভর করে, আবার কিছু দেশ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুসরণ করে।

উল্লেখ্য, ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার আগে আফগানিস্তান সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের তারিখ নির্ধারণ করত। তবে সাম্প্রতিক সময়ে দেশটি নিজস্ব চাঁদ দেখার প্রক্রিয়ার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

এসআর

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল