হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্প-এরদোয়ান ফোনালাপ, হরমুজ নিয়ে যে কথা হলো

আমার দেশ অনলাইন

ছবি: আনাদোলু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। বুধবারের ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ফোনালাপে এরদোয়ান ট্রাম্পকে জানান, হরমুজ প্রণালি ও ইয়েমেনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মক্কা যৌথ প্রতিরক্ষা জোট।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, হরমুজ প্রণালি ও ইয়েমেনের চলমান পরিস্থিতি নিরসনে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে আঙ্কারা।

এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে তুরস্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এরদোয়ান।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু এবং যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় তুরস্ক সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, ফোনালাপে তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এরদোয়ান ও তুর্কি জনগণকে অভিনন্দন জানান ট্রাম্প। পাশাপাশি, অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটসের শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য তুরস্কের সাফল্য কামনা করেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: আনাদোলু

আরএ

এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলের নির্বাচন: পরিবর্তন ও ফিলিস্তিনিবিরোধী মনোভাবের লড়াই

ইসরাইল কে শাসন করছে, তা নিয়ে মাথাব্যথা নেই হিজবুল্লাহর

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট করলেন খামেনি

তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু

রাজনৈতিক জটিলতায় আটকে গেল ইসরাইল, নির্বাচনের পরও অমীমাংসিত সমীকরণ কেন

ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প

নির্বাচনে অচলাবস্থায় অন্ধকার পথে ইসরাইল, বিভক্তির পুরোনো ক্ষত আরো গভীরে

আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর দলের

বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু