হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সন্দেহভাজন ইরানি গুলিতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ বিমানের জরুরি অবতরণ

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের গুলিতে ক্ষতিগ্রস্ত হওয়ার সন্দেহে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিষয়টির সঙ্গে পরিচিত দুটি সূত্রের বরাতে জানা গেছে, যুদ্ধ মিশনে অংশ নেওয়া অবস্থায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং পরে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে নিরাপদে অবতরণ করে।

ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, পঞ্চম প্রজন্মের স্টেলথ জেটটি ইরানের আকাশসীমায় অভিযান চালানোর সময় জরুরি অবতরণে বাধ্য হয়। তিনি বলেন, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলট ঠিক আছেন। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন।

ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই সংঘাতে এটিই প্রথম ঘটনা, যেখানে ইরানের গুলিতে কোনো মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠল। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয়ই এই যুদ্ধে এফ-৩৫ ব্যবহার করছে, যার প্রতিটির মূল্য ১০০ মিলিয়ন ডলারের বেশি।

এদিকে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে এগিয়ে রয়েছে এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই ভেঙে দেওয়া হয়েছে।

সূত্র: সিএনএন

এসআর

বিশ্ববাজার সপ্তাহে ১০০ মিলিয়ন ব্যারেল তেল হারাবে: আরামকো সিইও

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩ হাজার

নেতানিয়াহু ‘বৃহত্তর ইসরাইল’ রূপ দিতে ইরান যুদ্ধকে ব্যবহার করছেন

দক্ষিণ আফ্রিকায় বাড়ছে তিমি-জাহাজ সংঘর্ষের আশঙ্কা

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা জোরদার, চলছে উচ্ছেদ অভিযান

ব্রিকস বৈঠকে যোগ দিতে ভারত সফরে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালি নিয়ে প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক ডাকছে যুক্তরাজ্য-ফ্রান্স

মধ্যপ্রাচ্য যুদ্ধ: সর্বশেষ অবস্থা

দিল্লির মসনদ: মোদির দৃষ্টি ২০৩০ ছাড়িয়ে

ট্র্যাকার বন্ধ রেখে হরমুজ পাড়ি দিল ৩টি বিশালাকার ট্যাঙ্কার