হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পের দৃষ্টি কেন ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে

আল-জাজিরা

ছবি: আল-জাজিরা

ইরানের সন্দেহভাজন একটি পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামের ওই স্থাপনা লক্ষ্য করে তিনি বলেছেন, ‘ইরানিদের প্রস্তুত থাকতে বলো।’

জাইদ সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ট্রাম্পের হুমকি দেওয়া পিকঅ্যাক্স মাউন্টেন কী

পিকঅ্যাক্স মাউন্টেন, যা স্থানীয়ভাবে ‘কুহ-ই কোলং গাজ লা’ নামে পরিচিত। এটি ইরানের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত। এই পাহাড়ে মাটির গভীরে দুটি টানেল বা সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, এই সুড়ঙ্গগুলো মাটির এত গভীরে তৈরি করা হয়েছে যে আমেরিকার সবচেয়ে শক্তিশালী ‘বাঙ্কার-বাস্টার’ বা মাটি ভেদ করা বোমা দিয়েও সেখানে পৌঁছানো সম্ভব নয়।

দ্য ওয়াশিংটন পোস্টসহ মার্কিন গণমাধ্যমে বিশ্লেষকদের বরাতে বলা হয়েছে, এই স্থাপনা তেহরানের পারমাণবিক কর্মসূচির অংশ হতে পারে।

এর আগে ‘হিউ হিউইট শো’তে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এই স্থাপনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

ট্রাম্প বলেন, ‘আমরা সেখানে কোনো তৎপরতা দেখছি না। তাদের পারমাণবিক পরিস্থিতির অবস্থা ভালো নয়। আমরা যখনই এর (পারমাণবিক কার্যক্রম) কথা শুনি, তখনই তা উড়িয়ে দিই। তাই তারা এটি নিয়ে কথা বলতে পছন্দ করে না। তবে আমরা খুব শিগগিরই পিকঅ্যাক্সে একটি আঘাত হানব।’

এএম

ছাত্র আন্দোলনবিরোধী ও বিএনপিবিদ্বেষী চিকিৎসক এখন কুমেক পরিচালক

এক পয়সার দানে যাত্রা, শতবর্ষ পেরিয়ে আজও শিক্ষার বাতিঘর

মির্জা আব্বাস দেশে ফিরছেন বুধবার

বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার করবে ইউএনডিপি

২০ বছরের রাস্তা কেটে বিএনপি নেতার কাঁটাতারের বেড়া

বিশ্ববাজারে বাণিজ্য বাড়াতে তৎপরতা জোরদার জাপানের

মাকড়সা দেখলেই ভয়, দূর করবেন যেভাবে

৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন বিএনপি নেতা

মানবাধিকার কমিশন বিল নিয়ে স্থায়ী কমিটির বৈঠক বর্জন বিরোধী দলীয় সদস্যদের

প্রকৃত শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বকে খামেনির আহ্বান