হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি জেনারেল হায়দারি

আমার দেশ অনলাইন

লক্ষ্য অর্জন এবং যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধ থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কিওমারস হায়দারি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির সম্পাদিত বক্তব্যে খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কমান্ডার হায়দারি বলেন, “এই যুদ্ধ কত দিন স্থায়ী হয় তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।”

তিনি আরও বলেন, “আমরা আট বছরের যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমরা তখনই এই যুদ্ধের সমাপ্তি ঘটাবো, যখন আমাদের লক্ষ্য অর্জিত হবে এবং শত্রুকে তাদের লজ্জাজনক কাজের জন্য অনুতপ্ত ও হতাশ করা হবে।”

হায়দারি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান কঠোর জবাব দিতে প্রস্তুত। অতীতের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাও তাদের রয়েছে।

এসআর

মধ্যপ্রাচ্য উত্তেজনায় দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে বড় দরপতন, লেনদেন বন্ধ

আরব আমিরাত উপকূলে জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত

মার্কিন ও ইসরাইলি হামলার নিন্দায় ইরানে সমর্থন সমাবেশ ও বিক্ষোভ

আবুধাবিতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে সরকারের পাশে ইরানের জনগণ

কাতারে ‘উচ্চ’ সতর্কতা জারি

আরব দেশগুলোকে যুদ্ধে টানছে যুক্তরাষ্ট্র–ইসরাইল: রাশিয়া

তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ অস্বীকার করল ইরান

ইরানের ৭৫ ক্ষেপণাস্ত্র ও ১২৩ ড্রোন ধ্বংসের দাবি বাহরাইনের

ইরানি যুদ্ধজাহাজে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ফলাফল ভোগ করতে হবে: আরাগচি