হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধের মধ্যে জরুরি সামরিক বাজেট অনুমোদন করল ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে জরুরি সামরিক ক্রয়ের জন্য প্রায় ৮২৭ মিলিয়ন ডলার (প্রায় ২.৬ বিলিয়ন শেকেল) বরাদ্দ অনুমোদন করেছে ইসরাইল সরকার। খবর আলজাজিরার

ইসরাইলি দৈনিক হারেৎজ জানিয়েছে, সপ্তাহের শেষে মন্ত্রিসভার সদস্যরা টেলিফোন বৈঠকের মাধ্যমে এই বাজেট অনুমোদন করেন। এই অর্থ ‘নিরাপত্তা সংক্রান্ত ক্রয়’ এবং সামরিক বাহিনীর “জরুরি প্রয়োজন” মেটাতে ব্যবহার করা হবে, তবে নির্দিষ্ট খাত সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

অর্থ মন্ত্রণালয়ের একটি নথি, যা মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যম উদ্ধৃত করেছে, সেখানে বলা হয়েছে যে “যুদ্ধের তীব্রতার কারণে” অতিরিক্ত এই বাজেট বরাদ্দ প্রয়োজন হয়ে পড়েছে।

নথিতে আরো বলা হয়, চলমান যুদ্ধ মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য গোলাবারুদ সংগ্রহ, উন্নত অস্ত্রব্যবস্থা ক্রয় এবং গুরুত্বপূর্ণ যুদ্ধ সরঞ্জামের মজুত পুনরায় পূরণ করা জরুরি হয়ে উঠেছে।

এতে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্তটি একটি ব্যতিক্রমী জরুরি ব্যবস্থা, যা কেবল যুদ্ধ পরিচালনার ফলে সৃষ্ট প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই অর্থ ২২২ বিলিয়ন ডলারের রাষ্ট্রীয় বাজেট থেকে নেওয়া হবে। সরকার ১২ মার্চ এই বাজেট অনুমোদন করেছে এবং এটি ৩১ মার্চের মধ্যে ইসরায়েলের সংসদ কনেসেটে পাস হওয়ার কথা রয়েছে।

পাকুন্দিয়ায় নিজ ঘরে ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

জিয়ানগরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

পীরগঞ্জে বিলের পানিতে ডুবে কৃষকের মৃত্যু

মুসলিম বিশ্বের সংকটে আরব আমিরাতের বিতর্কিত ভূমিকা

যুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করল কানাডা

দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস নিয়ে আবহাওয়া অফিসের নয়া বার্তা

মানিকগঞ্জে অসহায় যমুনা রানীর পাশে দাঁড়ালেন খাদ্যমন্ত্রী

মোহন ভগবতের অনুষ্ঠানে সায় নেই জোহরান মামদানির

ঝিনাইদহে বাসচাপায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত