হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাব এল–মান্দেব প্রণালিতে হুথিদের হামলায় ৩ পাকিস্তানি নিহত

আল-জাজিরা

ছবি: রয়টার্স

লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলায় তিন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসহাক দার বলেন, ‘যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট নয়—এমন একটি বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান।’

তিনি বলেন, এ ধরনের হামলায় নিরপরাধ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা, সামুদ্রিক নিরাপত্তা এবং বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার জন্যও এ ধরনের হামলা গুরুতর হুমকি তৈরি করে।

পাকিস্তানের এই শীর্ষ কূটনীতিক জানান, ঘটনার বিষয়ে ইসলামাবাদ সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

হামলার সময় জাহাজটির অবস্থান, হামলার ধরন এবং নিহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে পাকিস্তানের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এএম

পশ্চিম তীরে বসতি স্থাপনের পক্ষে ইসরাইলি ইহুদিদের যুক্তি কী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিম তীরে বাণিজ্য নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক

বলপ্রয়োগে ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না: পেজেশকিয়ান

সংকট সামাল দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে ইরান

উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক নিশ্চিত করার আহ্বান কাতারের

ইয়েমেনে সৌদির বিমান হামলায় আরো ৬ জন নিহত

হুথিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

ইরানের সব এয়ারলাইন্স বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

আমি আমার সন্তানদের হারিয়েছি, আবারো অনাগত সন্তান হারানোর ভয়ে আছি