হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কারবালার প্রতীকে মোড়ানো হলো খামেনির কফিন

আমার দেশ অনলাইন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন।

নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের ওপর ইমাম রেজা মাজারের একটি লাল পতাকা স্থাপন করা হয়েছে। ইরানের মাশহাদ শহরের পবিত্র এই মাজার থেকে পতাকাটি আনা হয়।

আগামী ৯ জুলাই এই মাজারেই খামেনির লাশ দাফন করা হবে। এর আগে ইরানে এখন শোক ও বিদায় অনুষ্ঠান চলছে। গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধের শুরুতে মার্কিন-ইসরাইলি বিমান হামলায় খামেনি নিহত হন।

জর্জটাউন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য ও ইসলামি রাজনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি আল জাজিরাকে এই পতাকার তাৎপর্য জানিয়েছেন। তিনি বলেন, এই লাল পতাকাটি মূলত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন ইবনে আলীর আত্মত্যাগের প্রতীক। শিয়া ইসলামে তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব, যিনি সপ্তম শতাব্দীতে কারবালার যুদ্ধে শহীদ হয়েছিলেন।

নাদের হাশেমি আরো বলেন, ‘কারবালার যুদ্ধে ইমাম হোসেনের মৃত্যু ও শাহাদাত শিয়া মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক আদর্শ। আর তাই মার্কিন ও ইসরাইলি হামলায় সর্বোচ্চ নেতার এই মৃত্যুকে সেই ঘটনার সাথে তুলনা করার চেষ্টা করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।’

সূত্র: আল-জাজিরা

এএম

নাব্য সংকটে বাঁশখালীর শঙ্খ নদী জেগে উঠেছে অসংখ্য চর

আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, চবিতে ফয়জুল করীম

যেকোনো আগ্রাসনকারীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইরান: পেজেশকিয়ান

চট্টগ্রামে গণপরিবহনে বিপর্যয়, নগরবাসীর দুর্ভোগ

চার দশক পর ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে

ইউক্রেনে অস্ত্রাগারে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩৭

মিরসরাই প্রেসক্লাবের নতুন সভাপতি সাঈদ ও সম্পাদক মাঈন

ঢাকায় আজও বজ্রবৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

রাবিতে সাড়ে ৬ বছরে ১৬ শিক্ষার্থীর আত্মহত্যা