হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রথম উড়ন্ত ট্যাক্সি স্টেশন নির্মাণের দাবি দুবাইয়ের

আমার দেশ অনলাইন

সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে প্রথম ‘ফ্লাইং ট্যাক্সি’ স্টেশনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে পারে।

দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও দেশটির উপপ্রধানমন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ এই অত্যাধুনিক স্টেশন পরিদর্শন করেছেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

‘ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) এয়ার ট্যাক্সি স্টেশন’ নামে পরিচিত এই স্থাপনা বিশ্বের প্রথম এ ধরনের অবকাঠামো হিসেবে দাবি করা হয়েছে। চারতলা বিশিষ্ট এই স্টেশনের আয়তন প্রায় ৩,১০০ বর্গমিটার।

স্টেশনটিতে দুই স্তরের পার্কিং সুবিধা, দুটি টেক-অফ ও ল্যান্ডিং প্যাড এবং চার্জিং অবকাঠামো রয়েছে।

শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত এই কেন্দ্রটি এয়ার ট্যাক্সি কার্যক্রমের প্রধান হাব হিসেবে কাজ করবে এবং বছরে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহনের সক্ষমতা থাকবে।

এছাড়া, ভবিষ্যতে আরও তিনটি ফ্লাইং ট্যাক্সি স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এই সেবা পরিচালনা করবে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি জবি অ্যাভিয়েশন, যারা ছয় বছরের জন্য একচেটিয়া পরিচালনার অধিকার পেয়েছে।

শেখ হামদান বলেন, ‘এই এয়ার ট্যাক্সি অবকাঠামোর উদ্বোধন নতুন ও টেকসই পরিবহনব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ভবিষ্যতের জন্য দুবাইয়ের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।’

মধ্যপ্রাচ্যের অন্যতম বাণিজ্য ও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত দুবাই সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনার প্রভাবও অনুভব করেছে। তবে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে।

সূত্র: এএফপি

এসআর

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

ইসরাইলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধের বিলে সমর্থন বাড়ছে

আল-আকসায় জর্ডানের অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে: যুক্তরাজ্য

হরমুজে ইরানের দাপট, সংকটে বিশ্ব অর্থনীতি

লেবাননে আরো ৬৩ জন ইসরাইলি সেনা আহত

পরাজয়ের পর ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: খামেনি

লেবাননে হামলা চললে উত্তর ইসরাইল নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার