হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি সেনাবাহিনীর ৫০ হাজারের বেশি সদস্যের রয়েছে বিদেশি নাগরিকত্ব

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

ইসরাইলি সেনাবাহিনীর অন্তত ৫০ হাজারেরও বেশি সদস্যের ইসরাইলি নাগরিকত্বের পাশাপাশি এক বা একাধিক বিদেশি নাগরিকত্ব রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ। সেনাবাহিনীর প্রকাশিত পরিসংখ্যানের ভিত্তিতে এ তথ্য সামনে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, স্বচ্ছতা বিষয়ক সংগঠন ‘হাটজ্লাচা’ তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করার পর সেনাবাহিনী এই তথ্য প্রকাশ করে। ২০২৫ সালের মার্চ মাসে করা ওই আবেদনের জবাবে সম্প্রতি পরিসংখ্যান সরবরাহ করা হয়।

ইসরাইলি সেনাবাহিনীর তথ্য অনুসারে, ৫০ হাজার ৬৩২ জন সৈন্যের ইসরাইলি নাগরিকত্বের পাশাপাশি বিদেশী নাগরিকত্বও রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মার্কিন নাগরিকত্বধারী ১২ হাজার ১ শত ৩৫ জন, এরপর ফরাসি নাগরিকত্বধারী ৬ হাজার ১ শত ২৭ জন। আরো রয়েছে ৫ হাজার রাশিয়ান নাগরিকত্বধারী ইসরাইল সৈন্য।

সেনাবাহিনীর পরিসংখ্যানে রয়েছে জার্মান এবং ইউক্রেনীয় নাগরিকত্বধারী সৈন্য, যেখানে রয়েছে প্রতি দেশের ৩ হাজারেরও বেশি নাগরিকত্বধারী। এছাড়া ব্রিটিশ, রোমানিয়ান, পোলিশ, ইথিওপিয়ান এবং কানাডিয়ান নাগরিকত্ব রয়েছে ১ হাজারেরও বেশি সৈন্যের প্রত্যেকের, বাকিরা অন্যান্য দেশের মধ্যে বিতরণ করা হয়েছে।

প্রকাশিত পরিসংখ্যানে আরো এসেছে ৪ হাজার ৪ শত ৪০ জন সৈন্যের ইসরাইলি জাতীয়তার পাশাপাশি আরো দুটি বিদেশী নাগরিকত্ব রয়েছে এবং ১৬২ জনের ইসরাইলের পাশাপাশি তিনটি বিদেশী নাগরিকত্ব রয়েছে।

টিআরটি ওয়ার্ল্ডের সংবাদে এসেছে, এক বা একাধিক নাগরিকত্বধারী সেনারা কি সক্রিয়, রিজার্ভিস্ট, নাকি উভয়কেই অন্তর্ভুক্ত করা হয়েছে এ বিষয়ে স্পষ্ট করেনি সেনাবাহিনী। ইসরাইলি গণমাধ্যমের হিসাব অনুযায়ী, ইসরাইলে সক্রিয় সৈন্যের সংখ্যা প্রায় ১ লাখ ৭০ হাজার। এছাড়া নিবন্ধিত রিজার্ভ সেনার সংখ্যা ৪ লাখ থকে ৪ লাখ ৬০ হাজার।

রমজানে মসজিদুল আকসায় প্রবেশ সীমাবদ্ধ করার পরিকল্পনা ইসরাইলের

বার্লিন চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ প্রত্যাখ্যান অরুন্ধতীর

প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে নিষেধাজ্ঞার আদেশ বেআইনি

গাজায় ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ৯০ শতাংশ স্কুল

কয়েক বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা করবেন ট্রাম্প

সিরিয়ার আল-তানফ ঘাঁটি থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার আমেরিকার

মার্চের মধ্যে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি না হলে ‘ভয়ঙ্কর’ পরিণতি: ট্রাম্প

স্কুলে যাওয়ার বদলে জীবন বাঁচাতেই ব্যস্ত গাজার শিশুরা

ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে: ট্রাম্প

শান্তি বোর্ডে নেতানিয়াহুর যোগদান একটি প্রহসন: হামাস