হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জ্বালানি সংকটের শঙ্কায় ইউরোপ

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে ইউরোপের বিভিন্ন দেশের সরকারের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে আগামী কয়েক মাসে বিভিন্ন ধরনের জ্বালানির তীব্র ঘাটতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে ইউরোপীয় দেশগুলো।

সুইডেনের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আজ মঙ্গলবার এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বিশেষভাবে জানিয়েছেন, ‘জেট ফুয়েল’ বা বিমানের জ্বালানির মজুদ নিয়ে দুশ্চিন্তার বড় কারণ রয়েছে।

এর আগে সুইডেন সরকার জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তাদের অর্থনীতিতে ‘সীমিত প্রভাব’ থেকে এখন ‘উল্লেখযোগ্য প্রভাব’ পড়তে শুরু করেছে এবং প্রয়োজনে জ্বালানি রেশনিং বা বরাদ্দ সীমিত করার প্রস্তুতিও রাখা হয়েছে।

এই উত্তাল পরিস্থিতির মধ্যেই আগামীকাল অস্ট্রিয়ার ভিয়েনায় তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও ওপেক প্লাসের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, এটিই হতে যাচ্ছে ওপেকের বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধির শেষ অংশগ্রহণ। কারণ, দেশটি ইতোমধ্যে আগামী ১ মে থেকে এই জোট ছাড়ার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে, যা ভারতের মতো বড় বাজারের পাশাপাশি ইউরোপের দেশগুলোকেও বড় ধরনের সংকটের মুখে ফেলেছে।

সূত্র: আল জাজিরা

এএম

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি গণহত্যা, ৪৮ ঘণ্টায় নিহত ৫

যুদ্ধিবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ১৬

নেতানিয়াহুর অলীক কল্পনার মূল্য দিচ্ছে তেল আবিব

লেবাননে সামরিক অভিযান চালিয়ে যেতে পারে ইসরাইল

লেবাননের প্রতি ইঞ্চি জমি থেকে ইসরাইলকে বিতাড়িত করা হবে: হিজবুল্লাহ

আমি না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত

সুইজারল্যান্ডে যাচ্ছেন আরাগচি ও ট্রাম্পের বিশেষ দূত উইটকফ

স্টারমারকে সময় বেঁধে দিল মন্ত্রিসভা

‘চুক্তির শর্ত রক্ষা না করলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে’