হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরাইলি হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৮

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। বুধবার দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জেবচিত ও কাফরা শহরে এই হামলা চালানো হয়।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, জেবচিত শহরে ইসরাইলি বিমান হামলায় ওই দম্পতি প্রাণ হারান। এছাড়া নাবাতিয়ের পার্শ্ববর্তী কাফরা শহরে চালানো পৃথক এক বিমান হামলায় আরো দুজন নিহত হয়েছেন।

আলজাজিরার তথ্য অনুযায়ী, গত এক ঘণ্টার মধ্যে দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে চালানো ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই নির্দিষ্ট হামলা নিয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে তারা জানিয়েছে, হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুগুলো লক্ষ্য করেই তাদের অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: আলজাজিরা

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা