হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনি শিশু হিন্দ রজব হত্যায় ইসরাইলি তদন্ত প্রত্যাখ্যান পরিবারের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনি শিশু হিন্দ রজব হত্যাকাণ্ড নিয়ে ইসরাইলি সেনাবাহিনীর তদন্ত প্রত্যাখ্যান করেছেন তার দাদি। এ ঘটনার স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন তারা।

গাজায় পাঁচ বছর বয়সি ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে বহনকারী গাড়িতে সেনারা গুলি চালিয়েছিল বলে প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরাইলের সামরিক বাহিনী।

আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে হিন্দের দাদি বলেন, ইসরাইলি তদন্ত কিংবা দেশটির বিচারব্যবস্থার ওপর পরিবারের কোনো আস্থা নেই।

এর পরিবর্তে হিন্দের হত্যাকাণ্ডের ঘটনায় একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত পরিচালনার দাবি জানিয়েছেন তিনি। এ ঘটনায় হিন্দের ছয় স্বজন এবং তাকে উদ্ধারের চেষ্টা করা ফিলিস্তিন রেড ক্রিসেন্টের দুই চিকিৎসাকর্মীও নিহত হন।

হিন্দের দাদি বলেন, ‘আমরা শুধু গাজার একটি শিশু হিসেবে হিন্দের জন্য বিচার চাইছি না; আমরা গাজায় নিহত সব শিশু শহীদের পক্ষ থেকে বিচার দাবি করছি।’

২০২৪ সালের জানুয়ারিমাসে গাজা সিটিতে একটি গাড়িতে করে যাওয়ার সময় ইসরাইলি সেনাদের গুলিবর্ষণের মুখে পড়া একটি পরিবারের সাত সদস্যের একজন ছিল এই শিশু।

ইসরাইলের হামলায় বিধ্বস্ত গাজা নগরী থেকে গাড়িতে করে পালাচ্ছিল হিন্দ রজবের পরিবার। তখন গাড়িটি হামলার শিকার হয়। নিহত হন গাড়িতে থাকা তার চাচা, চাচি, তিন চাচাতো ভাইবোন—সবাই। গাড়িতে আটকা পড়ে ওই ফোনকল করেছিল শিশুটি। পরে তাকেও গুলি চালিয়ে হত্যা করে ইসরাইলি বাহিনী।

হিন্দ রজবকে সাহায্য করতে ঘটনাস্থলে যাওয়া অ্যাম্বুলেন্সের দুই কর্মীকেও সেদিন ইসরাইলের সেনারা নৃশংসভাবে হত্যা করেছিলেন। সে সময় ইসরাইল দাবি করেছিল, ঘটনার দিন সেখানে তাদের কোনো সেনা ছিল না।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নিয়ে আরব লীগের সতর্কতা

৪৪ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু

দেবাশীষের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি আমির হামজা

যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন প্রিন্স হ্যারি ও মেগান

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ জাকারিয়া

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

হবিগঞ্জে বনাঞ্চলের গাছ চুরির মামলা: বিএনপির নেতাকর্মীসহ আসামি ৬২

বিশ্বজুড়ে শাসন পরিবর্তনের দীর্ঘ প্রচেষ্টায় কতটা সফল যুক্তরাষ্ট্র

তিন জেলায় নতুন ডিসি

ঢাবি ছাত্রদলের বিরুদ্ধে বাম শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ, বিক্ষোভ