হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান আমাদের জন্য কোনো হুমকি ছিল না: মার্কিন এনসিটিসি প্রধান

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে চলা যুদ্ধকে সমর্থন না দিয়ে নিজের দায়িত্ব থেকে সরে গেলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জো কেন্ট।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া পদত্যাগপত্রে তার সরে দাঁড়ানোর বিস্তর কারণ তুলে ধরেছেন তিনি।

কেন্ট লিখেছেন, তিনি এই যুদ্ধ কোনোভাবেই মানতে পারছেন না। ইরানকে তিনি যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি হিসেবেও দেখেন না। কেবল ইসরাইল ও তাদের ‘লবির’ চাপেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধ জড়িয়েছে বলে তিনি মনে করছেন।

এনসিটিসি প্রধানের ভাষ্য, “ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। এটি এখন স্পষ্ট যে, ইসরাইল ও তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপের কারণেই আমরা এই যুদ্ধ শুরু করেছি।”

যুদ্ধে নিজের অভিজ্ঞতা ও প্রিয়তমা স্ত্রী বিয়োগের কথাও লিখেছেন কেন্ট। সে কারণে নিজের বিবেকপ্রসূত বিচারবুদ্ধি থেকেই পদত্যাগ সরে দাঁড়ানোর কথা বলছেন।

তিনি বলেন, “তাই আমি পরবর্তী প্রজন্মকে এমন একটি যুদ্ধে লড়াই করতে আর মরতে পাঠানো সমর্থন করতে পারি না, যা আমেরিকান জনগণের কোনো উপকারে আসে না। অথবা প্রাণের বিনিময়েও যাকে ন্যায়সঙ্গত বলা যায় না।”

সূত্র: আল-জাজিরা।

কক্সবাজারে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের লাশ উদ্ধার

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়