হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না ইরান, ট্রাম্পের দাবি ‘অগ্রহণযোগ্য’

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ। এছাড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে না বলেও জানান তিনি। খবর আলজাজিরার।

বার্তা সংস্থা এপি-কে দেওয়া সাক্ষাৎকারে খতিবজাদেহ বলেন, পারমাণবিক কর্মসূচির মতো বিষয়ে ওয়াশিংটনের অতিরিক্ত দাবিগুলো পরিত্যাগ করতে না পারার কারণেই ইরান মার্কিন কর্মকর্তাদের সাথে নতুন করে আলোচনায় বসতে প্রস্তুত নয়।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির কথা উল্লেখ করেন, যেখানে ট্রাম্প গতকাল পোস্ট করে বলেছিলেন যে তার দেশ ‘সমস্ত পারমাণবিক ধূলিকণা’সংগ্রহ করতে ইরানে যেতে প্রস্তুত। এর প্রেক্ষিতে খাতিবজাদেহ স্পষ্ট করে বলেন, ইরান কোনোভাবেই তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে না।

তিনি বলেন, আমি আপনাদের বলতে পারি যে, কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠানো হবে না। এটি একটি অগ্রহণযোগ্য প্রস্তাব, এবং আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে, আমাদের যেকোনো উদ্বেগ নিরসনে আমরা প্রস্তুত থাকলেও, আমরা এমন কোনো প্রস্তাব গ্রহণ করব না যা একেবারেই অগ্রহণযোগ্য।

ইরানের কাছ থেকে বড় ধরনের ছাড় পাওয়ার বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক দাবির পরিপ্রেক্ষিতে খাতিবজাদেহ বলেছেন, দুই পক্ষের মধ্যে বহুবার বার্তা আদান-প্রদান হয়েছে, কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, ইরান যেসব দাবিকে বাড়াবাড়ি বলে মনে করে, সেগুলোতে তারা অনড় রয়েছে।

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি