হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

উপসাগরীয় অঞ্চলে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান চীনের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

বাহরাইন ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই; তিনি এ সময় উপসাগরীয় অঞ্চলে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান। খবর আলজাজিরার

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রাশিদ আল-জায়ানির সঙ্গে কথোপকথনে ওয়াং ই অঞ্চলের দ্রুত অবনতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।

এছাড়া কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জারাহ জাবের আল-আহমদ আল-সাবাহর সঙ্গে পৃথক আলোচনায় ওয়াং ই উপসাগরীয় অঞ্চলে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান।

তিনি আরো জোর দিয়ে বলেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে।

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল