হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রতিবেশী দেশগুলোকে ‘টার্গেট’ না করতে ইরানের প্রতি হামাসের আহ্বান

আমার দেশ অনলাইন

প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

আজ শনিবার এক বিবৃতিতে হামাস বলেছে, আন্তর্জাতিক রীতি ও আইন অনুযায়ী যেকোনো উপায়ে এই আগ্রাসনের (ইরানে ইসরাইল–যুক্তরাষ্ট্রের হামলা) জবাব দেওয়ার অধিকার ইসলামি প্রজাতন্ত্রটির রয়েছে। তবে হামাস ইরানের ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছে, তারা যেন প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকে।

এর আগে যুদ্ধ শুরুর দিন গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনাকে ‘নৃশংস অপরাধ’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছিল হামাস।

খামেনি নিহত হওয়ার পরপরই এক বিবৃতিতে হামাস বলেছিল, ‘তিনি আমাদের জনগণ, আমাদের লক্ষ্য ও আমাদের প্রতিরোধযোদ্ধাদের সব ধরনের রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করেছিলেন।’

সূত্র: আরব নিউজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো