হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন না দিতে কালাসকে সতর্ক করলেন আরাগচি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের বিরুদ্ধে ইসরাইল-যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে সমর্থন করার পরিণতির বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক কাজা কালাসকে সতর্ক করেছেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি। খবর আলজাজিরার।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি লিখেছেন, কাজা কালাস এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য প্রতিনিধিদের সাথে বৈঠকে আমি গাজা বা ইরান—যেখানেই হোক না কেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধে সহায়তা ও সমর্থন দেওয়ার গুরুতর ও দীর্ঘমেয়াদী পরিণতির বিষয়ে সতর্ক করেছি।

চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে আরাকচি ও কালাসের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এরপর আরাগচি সরাসরি ন্যাটো-র সমালোচনা করে বলেন, সেই বড় ভুলটি বাদ দিলেও, (ন্যাটো মহাসচিবের) এতক্ষণে জেনে যাওয়া উচিত যে, কোনো গুণ্ডা বা আধিপত্যবাদীকে তোষামোদ করে কখনোই সন্তুষ্ট করা যায় না।

এক্সে করা পোস্টটিতে ন্যাটো মহাসচিব মার্ক রুটের একটি ছবিও যুক্ত করা হয়েছিল। এতে বলা হয়, ইউরোপীয় সমর্থন বা ‘শক্তি প্রদর্শনের মঞ্চ’ হিসেবে ইউরোপীয় ঘাঁটিগুলোর সহায়তা ছাড়া ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা চালানো অসম্ভব হতো।

তিনি উল্লেখ করেন যে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ অভিযানের সমর্থনে ইউরোপীয় ঘাঁটিগুলো থেকে ৫ হাজার বিমান উড্ডয়ন করেছে।

এমএমআর

কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ

হরমুজ প্রণালীতে এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক, রাজনৈতিক ঝুঁকিতে আইজেনকোট

ঐক্যের পথে হাঁটছে কি হামাস-ফাতাহ, ফিলিস্তিনে শান্তির দরজা কবে খুলবে

যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব হবে যন্ত্রণাদায়ক: আইআরজিসি