হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে এক দিনে ৩ জাহাজে হামলা

আমার দেশ অনলাইন

ছবি : আল-জাজিরা

ইরানের হরমুজ প্রণালিতে অন্তত তিনটি কনটেইনারবাহী জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে।

বুধবার জাহাজগুলোতে এই হামলার ঘটনা ঘটে বলে সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) নিশ্চিত করেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহত বা পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউকেএমটিও জানায়, হামলার শিকার একটি জাহাজের মাস্টার জানিয়েছেন, তাদের জাহাজের দিকে ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) একটি গানবোট এগিয়ে আসে এবং পরবর্তীতে গুলি চালায়।

নিরাপত্তা সূত্র মতে, ওই গানবোটে তিনজন আরোহী ছিলেন। গ্রিস-চালিত ওই জাহাজটির মাস্টার আরো জানান, ঘটনার আগে কোনো বেতার যোগাযোগ করা হয়নি এবং শুরুতে জাহাজটিকে প্রণালি অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছিল।

ইউকেএমটিও পরে আরো জানায়, ইরান উপকূল থেকে আট নটিক্যাল মাইল পশ্চিমে দ্বিতীয় একটি পানামা-পতাকাবাহী কনটেইনার জাহাজে গুলি চালানো হয়েছে। এই ঘটনায় জাহাজটির কোনো ক্ষতি হয়নি এবং ক্রুরা নিরাপদ আছেন।

সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো আরো জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একই এলাকায় তৃতীয় আরেকটি লাইবেরিয়া-পতাকাবাহী জাহাজেও গুলি চালানো হয়। জাহাজটি বর্তমানে সাগরে স্থির অবস্থায় রয়েছে, তবে এর ক্রুরা নিরাপদ আছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বোমাবর্ষণের প্রতিবাদে ইরান প্রথম এই প্রণালিতে চলাচলে বিধিনিষেধ আরোপ করে। পরবর্তীতে ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধের প্রতিক্রিয়ায় দেশটি কঠোর অবস্থানে যায়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ পানিপথ দিয়ে সরবরাহ করা হতো।

সূত্র: রয়টার্স

এএম

চীনে জিতল জাতীয় হকি দল

মিরপুরে অনূর্ধ্ব-২৩ দলের বিশাল জয়

তেজগাঁও এলাকায় অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯

যতদিন রাষ্ট্রসংলাপ ফোরাম থাকবে, ততদিন মুখপাত্র শহীদ আবু সাঈদ

শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী

ফেনীতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে অপহরণ: গ্রেপ্তার ৬

নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে

মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ পাবেন নারীরা

হাদি ও শাপলা হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে: মামুনুল হক

প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান, প্রশ্ন দিলারা চৌধুরীর