হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেন-লিবিয়া ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতকে সৌদি যুবরাজের চিঠি

আমার দেশ অনলাইন

সুদান ও ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা নিয়ে অভিযোগ জানিয়ে দেশটির নিরাপত্তা উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

একাধিক মার্কিন ও পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে মিডল ইস্ট আই জানায়, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহনুন বিন জায়েদকে দেওয়া চিঠিতে দুটি সংঘাতপূর্ণ অঞ্চলে আবুধাবির নীতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন সৌদি যুবরাজ।

কয়েক সপ্তাহ আগে পাঠানো চিঠিতে সুদানের চলমান গৃহযুদ্ধ এবং প্রতিবেশী ইয়েমেনে আমিরাতের কার্যকলাপ সম্পর্কে বিভিন্ন অভিযোগ জানায় সৌদি। এতে যুবরাজের ভাই এবং প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের মাধ্যমে মধ্যস্থতার প্রস্তাবও দেওয়া হয়।

চিঠিতে জাতীয় নিরাপত্তার জন্য ইয়েমেনে সৌদি আরবের সামরিক হস্তক্ষেপ প্রয়োজনীয় উল্লেখ করা হয়। এতে বলা হয়, সৌদি আরব ইয়েমেনকে তার প্রভাববলয় হিসেবে দেখে এবং দক্ষিণ সীমান্তে যুদ্ধবিধ্বস্ত দেশটির ‘দায়িত্ব’ নেওয়ার পরিকল্পনা করছে।

তবে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত কোনো দেশই এই প্রতিবেদনের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

আরএ

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার