হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা ‘শান্তি বোর্ডে’ যোগ দিচ্ছেন নেতানিয়াহু

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আল জাজিরা

গাজায় শাসনকাজ পরিচালনা ও পুনর্গঠন কার্যক্রম তদারকির জন্য প্রস্তাবিত ‘শান্তি বোর্ডে’ যোগ দিচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিকমাধ্যমে এ ঘোষণা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এই বোর্ডে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। খবর আল জাজিরার

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, গাজায় যুদ্ধবিরতি তদারকির লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘শান্তি বোর্ডে’ যোগ দেবেন নেতানিয়াহু।

যুদ্ধবিধ্বস্ত গাজার শাসনকাজ পরিচালনা ও উপত্যকার পুনর্গঠন কার্যক্রম তদারকি করতে বিশ্বনেতাদের নিয়ে একটি ‘শান্তি বোর্ড’ গঠনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই বোর্ডের চেয়ারম্যান ট্রাম্প নিজেই। এই পদে অনির্দিষ্টকালের জন্য থাকবেন বলেও জানিয়েছে তিনি। এমনকি প্রেসিডেন্টের মেয়াদ শেষেও তিনি এটির দায়িত্ব পালন করে যেতে পারবেন।

বোর্ড অব পিসে এক বিলিয়ন ডলার দিলে স্থায়ী সদস্যপদ দেওয়া হবে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন জানিয়েছে, তারা এতে যুক্ত হবে।

ট্রাম্প এই বোর্ডের সদস্য হতে বিশ্বের শক্তিধর দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানাচ্ছেন। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আছেন।

আরএ

রিয়াদে সৌদি-ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

গাজাগামী ত্রাণবহরে হানা দিলো ইসরাইল

ইরানের জন্য ৬টি স্থলপথ খুলে দিল পাকিস্তান

‘ট্রাম্প প্রণালি’ নাম দিয়ে হরমুজের মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে ‘নতুন অধ্যায়’ শুরু হয়েছে: মোজতবা খামেনি

মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য মার্কিন পুতুল ঘাঁটি দায়ী: মোজতবা খামেনি

লেবাননে ইসরাইলি ড্রোন ভূপাতিত

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

হরমুজ প্রণালির অস্থিরতার জন্য দায়ী যুক্তরাষ্ট্র ও ইসরাইল: ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানে জাতীয় পারস্য উপসাগর দিবস উদযাপন