হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কিউবায় তেল বিক্রি করলেই শুল্ক আরোপ: হুমকি ট্রম্পের

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

কিউবার কাছে তেল বিক্রি করা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। তবে এই নির্বাহী আদেশে শুল্কের পরিমাণ বা কোন দেশগুলোকে লক্ষ্যবস্তু করা হবে, তা নির্ধারণ করা হয়নি। এই সিদ্ধান্ত বাণিজ্যমন্ত্রীর ওপর ছেড়ে দেওয়া হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

কিউবার ওপর চাপ সৃষ্টি করে মার্কিন জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির স্বার্থ রক্ষা করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

এই আদেশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে শুল্ক আরোপের বিষয়ে ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ’ গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে।

নির্বাহী আদেশ অনুসারে, কিউবা ও তেল সরবরাহী দেশগুলো যদি হুমকি মোকাবিলা করতে বা মার্কিন জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে, তাহলে ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকতে পারেন ট্রাম্প।

১৯৬২ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা কিউবা বেশির ভাগ তেল কেনে ভেনেজুয়েলা থেকে। তবে হাভানার গুরুত্বপূর্ণ মিত্র নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে কার্যকরভাবে ভেনেজুয়েলার তেল রপ্তানির নিয়ন্ত্রণ দখল করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

আরএ

সেনাবাহিনীর দায়িত্ব এড়াতে পালিয়ে বেড়াচ্ছে লক্ষাধিক ইহুদি

‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে নিজেরাই ধ্বংসের মুখোমুখি শত্রুরা’

যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ, ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্ব ঘোষণা দিতে যাচ্ছে কাতার

ইসরাইলের নির্বাচনে ‘কিং মেকার’ হতে পারে আরব দলগুলো

রাশিয়ায় নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে ট্রাম্পের সাফাই, জেলেনস্কিকে কটাক্ষ

কারাবাস এড়াতে আরেকটি যুদ্ধে জড়াতে চান নেতানিয়াহু: আরাগচি

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

বোমা হামলার হুমকিতে ইসরাইল থেকে আসা বিমানের বুলগেরিয়ায় জরুরি অবতরণ

ইয়েমেনে তীব্র হচ্ছে লড়াই, বাড়ছে বেসামরিক মানুষের দুর্ভোগ