হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বেন গভিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান

আমার দেশ অনলাইন

ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভির। ফাইল ছবি

ইসরাইলের অতি ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, গণহত্যা এবং গণহত্যায় সরাসরি উসকানি দেওয়ার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি প্রসিকিউশনের আবেদন জমা পড়েছে।

‘হিন্দ রজব ফাউন্ডেশন’ নামের একটি অলাভজনক সংস্থা এই আবেদন দায়ের করেছে।

সংস্থাটি জানিয়েছে, জুলাই মাসের শুরুর দিকে বেন গভিরের নিউইয়র্ক সিটিতে একটি সম্ভাব্য সফরের কথা রয়েছে। তার এই সফরের আগেই মার্কিন বিচার বিভাগে এই অনুরোধপত্র জমা দেওয়া হয়েছে।

অধিকৃত পশ্চিম তীরে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি’ দেওয়ার কারণে গত বছর অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, নরওয়ে এবং যুক্তরাজ্য বেন গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তিনি নিয়মিতভাবে এই অঞ্চলে ইসরাইলের প্রাণঘাতী হামলা আরো তীব্র করার আহ্বান জানিয়ে আসছেন।

গত সপ্তাহে হিজবুল্লাহর হামলায় চার ইসরাইলি সেনা নিহত হওয়ার পর তিনি বলেছিলেন, ‘পুরো লেবানন পুড়িয়ে দেওয়া উচিত।’

যুক্তরাষ্ট্রে হিন্দ রজব ফাউন্ডেশনের প্রতিনিধি জেক রোম ইসরাইলি এই মন্ত্রীকে ‘আমাদের সময়ের অন্যতম শীর্ষ অপরাধী’ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, বেন গভিরকে গ্রেপ্তার করা এবং তার অপরাধের জন্য তাকে বিচারের আওতায় আনা ওয়াশিংটনের দায়িত্ব।

সূত্র: আলজাজিরা

এএম

সেপ্টেম্বরে হচ্ছে না, সম্ভাবনায় জানুয়ারি

নেপালি শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে বাকৃবি

বন্যায় ভেসে আসা লাশ সংরক্ষণ ও শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বগুড়ার নন্দীগ্রামে শিশুকে নৃশংসভাবে হত্যা

হালান্ড-চেরকির জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে দিল ম্যানসিটি

শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি দেয়নি ভারত

গ্রামের বাড়ি হতে পারে আয়ের নতুন উৎস

বাজার সিন্ডিকেট ভাঙতে হলে কেন দরকার ডিজিটাল নজরদারি

শিক্ষক সংকটে সরকারি কলেজ

সুপারিশগুলো কি আলোর মুখ দেখবে