হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে নিরাপত্তা ঝুঁকি এখনো ‘সংকটজনক’: ইউকেএমটিও

আমার দেশ অনলাইন

ছবি: আল- জাজিরা

হরমুজ প্রণালিতে চলমান সামরিক অভিযানের কারণে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকির মাত্রা এখনো ‘সংকটজনক’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

সংস্থাটি এই পথে চলাচলকারী নাবিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

ইউকেএমটিও নাবিকদের ওমানি কর্তৃপক্ষের সঙ্গে ভিএইচএফ চ্যানেল ১৬-এর মাধ্যমে যোগাযোগ রক্ষা করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি ট্রাফিক সেপারেশন স্কিমের দক্ষিণে ওমানের পানিসীমা ব্যবহার করার কথা বিবেচনা করতে বলেছে, যেখানে যুক্তরাষ্ট্র একটি বর্ধিত নিরাপত্তা এলাকা তৈরি করেছে।

এর আগে ইউকেএমটিও জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূলের অদূরে একটি তেলবাহী ট্যাঙ্কারে ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ বা গোলা আঘাত হেনেছে।

তবে সংস্থাটি নিশ্চিত করেছে, ওই জাহাজের সব ক্রু নিরাপদ রয়েছেন এবং পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

এএম

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক