হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আমার দেশ অনলাইন

ইরানের হামলার পর ইসরাইলের হাইফায় তেল শোধনাগার থেকে ধোঁয়া উঠছে। ছবি: সংগৃহীত।

ইসরাইলের হাইফা তেল শোধনাগারে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যার ফলে স্থাপনাটির কিছু কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়েছে। খবর আলজাজিরার

শুক্রবার এক বিবৃতিতে ইসরাইলের অয়েল রিফাইনারিজ কোম্পানি জানায়, বৃহস্পতিবারের ওই হামলায় বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশেষ করে একটি সার্ভিস সুবিধায় বিদ্যুৎ সরবরাহকারী ব্যবস্থায় আঘাত লাগে, যা একটি তৃতীয় পক্ষের মালিকানাধীন হলেও শোধনাগারের কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে ক্ষয়ক্ষতি সত্ত্বেও শোধনাগারের অধিকাংশ উৎপাদন ইউনিট এখনো সচল রয়েছে বলে দাবি করেছে কোম্পানিটি। বন্ধ হয়ে যাওয়া কিছু ইউনিট ধীরে ধীরে পুনরায় চালু করা হচ্ছে বলেও জানানো হয়।

কর্তৃপক্ষের আশা, কয়েক দিনের মধ্যেই শোধনাগারের পূর্ণাঙ্গ কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হবে।

ফিলিস্তিনের সমর্থনে সানফ্রান্সিসকোতে বিশ্ব শিল্পীদের মিলনমেলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

অনুর্ধ্ব-২০ দলের কোচ জোন্স বরখাস্ত!

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার

ব্যাটারিচালিত রিকশা কোথায় কতটুকু চলবে, দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার

গভীর সাগরে বৈরী আবহাওয়ায় পাথরঘাটার ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলে

লোহাগড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

তুরস্ক-কাতারের দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে ৫৩ গুণ

ইমরান খানের চিকিৎসায় বিশেষ সুবিধা, আইনের দৃষ্টিতে সমতা নিয়ে বিতর্ক