হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে এখন পাকিস্তান

আমার দেশ অনলাইন

ছবি : আল-জাজিরা

দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও ভঙ্গুর অর্থনীতি কাটিয়ে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে এখন পাকিস্তান। ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতা করার পর আজ রাজধানী ইসলামাবাদে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা।

এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ইসলামাবাদ সেজেছে নতুন রূপে। রাজধানীর রাস্তায় ডিজিটাল বিলবোর্ডে শোভা পাচ্ছে ‘ইসলামাবাদ টকস’। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকার মাঝে সগৌরবে স্থান পেয়েছে পাকিস্তানের জাতীয় প্রতীক। এ উপলক্ষে দেশটিতে দুই দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

বিশ্বশান্তির চাবিকাঠি

বিশ্বের নজর এখন এই আলোচনার দিকে। হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং সংঘাত বন্ধের প্রত্যাশা করছে সারা বিশ্ব। এ বিষয়ে নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ আব্দুল বাসিত বলেন, ‘এটি পাকিস্তানের জন্য একটি বড় জয়। যেখানে বিশ্বের কোনো দেশ এই অস্ত্রবিরতি কার্যকর করতে পারছিল না, সেখানে পাকিস্তান একটি সম্ভাব্য মহাবিপর্যয় রুখে দিয়েছে।’

ঝুঁকি ও সম্ভাবনা

তবে এই অর্জনের পেছনে রয়েছে বড় ঝুঁকি। বিশ্লেষকদের মতে, আলোচনা ব্যর্থ হলে এবং প্রতিবেশী ইরানের সঙ্গে সংঘাত শুরু হলে পাকিস্তান এক 'ভয়াবহ পরিস্থিতির' মুখে পড়তে পারে। মাত্র দুই বছর আগে ঋণখেলাপির দ্বারপ্রান্তে থাকা এবং ভারতের সঙ্গে চিরবৈরী সম্পর্কের চাপে থাকা দেশটির জন্য এই আলোচনার সাফল্য এখন অত্যন্ত জরুরি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন পাকিস্তানিরা। বিভিন্ন মিম ও পোস্টের মাধ্যমে তারা দেশটির এই কূটনৈতিক বিজয়কে উদযাপন করছেন। এখন দেখার বিষয়, ইসলামাবাদের এই টেবিল বৈঠক মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ফেরাতে কতটা কার্যকর হয়।

সূত্র : আলজাজিরা

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ