হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাজ্যে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করল ইরান

আমার দেশ অনলাইন

ছবি : আল-জাজিরা

যুক্তরাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন সহিংস ঘটনার সঙ্গে ইরানকে জড়িয়ে ওঠা অভিযোগগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছে লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস।

দেশটিতে ইরানের বিরুদ্ধে একটি ‘উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক গণমাধ্যম পরিবেশ’ তৈরি করা হচ্ছে বলে দূতাবাস থেকে এক বিবৃতিতে জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক দীর্ঘ পোস্টে দূতাবাস জানায়, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। এগুলো সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল, জনমতকে বিভ্রান্ত করা এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থার প্রকৃত কারণগুলো থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য করা হচ্ছে।’

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, ইরান গত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের ‘প্রধান শিকার’। দেশটিতে বিপুল সংখ্যক নিরপরাধ বেসামরিক নাগরিক ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তা ও বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে। ইরান বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের অগ্রভাগে রয়েছে বলেও দাবি করা হয়।

দূতাবাস আরো জানায়, তারা এর আগেও যুক্তরাজ্যের মাটিতে কিছু ‘সন্দেহজনক কার্যক্রম’ এবং ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের (অন্যের নামে অপবাদ দেওয়া) অপচেষ্টা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছিল।

সূত্র: আল-জাজিরা

এএম

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প