হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমিরাত ও কুয়েতের দুই সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরান দাবি করেছে যে তারা সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কুয়েতে অবস্থিত দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, ইরানের নৌবাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এসব হামলা চালায়। খবর আলজাজিরার।

আইআরআইবির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইউএই’র আল-মিনহাদ ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটির হ্যাঙ্গার ও জ্বালানি ট্যাংক লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। ইরানের দাবি অনুযায়ী, এসব ঘাঁটি “আমেরিকান-জায়নিস্ট বিমান” দ্বারা ইরানের ভূখণ্ডে হামলার কাজে ব্যবহৃত হচ্ছিল।

তবে এই হামলার দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া

সরকার গঠনের পথে আইজেনকট, সমর্থন জানালেন ৬৭ আইনপ্রণেতা

ইসরাইলের প্রধানমন্ত্রী হবেন কে, জানা যাবে আজ

ইয়েমেনে পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা হতাহত

ইরানকে পুরোপুরি ধ্বংসের হুমকি ট্রাম্পের

ইরানকে ‘ধ্বংসের’ হুমকি, ট্রাম্পের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ মার্কিন কংগ্রেস সদস্যের

‘যুদ্ধের মধ্য দিয়ে বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়েছে ইরান’

মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে নিজেদের সংকটে ফেলেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

নির্বাচনে ধাক্কা খেয়ে যুক্তরাষ্ট্রে আরো কোণঠাসা হচ্ছে ইসরাইল