হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধ পরিস্থিতি নিয়ে আরব আমিরাত ও যুক্তরাজ্যের বৈঠক

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কেন্দ্র করে বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের শীর্ষ কূটনীতিকরা। আমিরাত জানিয়েছে, দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে “অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি” এবং ইরানের পক্ষ থেকে আমিরাত ও অন্যান্য উপসাগরীয় দেশের বিরুদ্ধে “উসকানিবিহীন ও সন্ত্রাসী হামলা” নিয়ে আলোচনা হয়েছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে আরও বলা হয়, ইভেট কুপার আমিরাতের সার্বভৌমত্ব রক্ষা, ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা এবং নাগরিক, বাসিন্দা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তার দেশের সংহতির কথা পুনর্ব্যক্ত করেছেন।

অন্যদিকে, শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান কুপারের এই সফরের প্রশংসা করে বলেন, এটি দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্কের প্রতিফলন এবং ইরানের “সন্ত্রাসী আগ্রাসন”-এর পর যুক্তরাজ্যের পূর্ণ সমর্থনকে প্রকাশ করে।

তবে এই বৈঠক নিয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

এসআর

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

ইসরাইলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধের বিলে সমর্থন বাড়ছে

আল-আকসায় জর্ডানের অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে: যুক্তরাজ্য

হরমুজে ইরানের দাপট, সংকটে বিশ্ব অর্থনীতি

লেবাননে আরো ৬৩ জন ইসরাইলি সেনা আহত

পরাজয়ের পর ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: খামেনি

লেবাননে হামলা চললে উত্তর ইসরাইল নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার