হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের স্পিকারের সঙ্গে হামাস নেতার বৈঠক

আমার দেশ অনলাইন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতার দাফন অনুষ্ঠানের ফাঁকে হামাসের উপদেষ্টা শুরা কাউন্সিলের প্রধানের সঙ্গে একটি বৈঠক করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে গালিবাফ সামরিক সাফল্য ধরে রাখতে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান সুসংহত করতে কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দেন।

স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘‘সামরিক সাফল্যগুলোকে টিকিয়ে রাখার জন্য কূটনীতিকে ব্যবহার করা উচিত এবং এই কূটনৈতিক প্রক্রিয়াকে অবশ্যই শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা দ্বারা সমর্থন জোগাতে হবে।’’

যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনার বিষয়ে গালিবাফ জানান, ইরান যেকোনো চুক্তির ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং ইরানের মিত্রদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধ করার শর্ত অন্তর্ভুক্ত করার বিষয়ে জোরালো দাবি জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

এসআর

নেপালের বন্যায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা, কে কত সহায়তা দিচ্ছে

কাপ্তাই হ্রদে পানির চাপ, একসঙ্গে খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন আজ

ইরানের হুমকি পেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন নেতানিয়াহুর ছেলে

ভারতে বৃদ্ধ মুসলিমকে হেনস্তার ভিডিও ভাইরাল, বাড়ছে উদ্বেগ

লাশ সংরক্ষণে চরম সংকট, ফ্রিজার চেয়ে বিদেশি সহায়তা চাইল নেপাল

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রীর মেয়েকে ক্রোয়েশিয়ার বিক্রেতা: তোমাদের জন্য আইসক্রিম নেই

জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো সরকারই ক্ষমতায় টিকতে পারেনি

নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে টিকটক, কারাগারে দুই তরুণ

বন্যার তাণ্ডবে সব ভেসে গেলেও টিকে রইল একটি বাড়ি, বেঁচে গেল পুরো পরিবার