হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলে ইরানের ড্রোন হামলায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ইরানের সামরিক বাহিনীর ছোড়া ড্রোনের আঘাতে ওই ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে বলে আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে। খবর আলজাজিরার

সোমবার ( ১৬ মার্চ) আমিরাতের বিভিন্ন প্রান্তে হামলা চালিয়েছে ইরান। এর আগে, ইরানের হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। এছাড়া দেশটির একটি তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক এক নাগরিকের প্রাণহানি ঘটেছে।

আমিরাতের উম্ম আল-কুওয়াইন সরকারের গণমাধ্যম অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমিরাতের উম্ম আল-কুওয়াইনে একটি ভবনে ড্রোন হামলা হয়েছে। ড্রোনের আঘাতে সেখানে আগুন ধরে যায়। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।’দেশটির সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম ওই বিবৃতি প্রকাশ করলেও ভবনটির নাম জানায়নি।

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধারকাজের অনুমতি দিল নেপাল

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

লামায় রাবার প্লটে একের পর এক দুষ্কৃতকারীদের হানা

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

আমরা মাথা উঁচু রাখব, আত্মসমর্পণ করব না : হিজবুল্লাহ মহাসচিব

জাকারবার্গের বিতর্কিত অধ্যায় নিয়ে বড় পর্দায় ‘দ্য সোশ্যাল রেকনিং’

ফ্যাসিবাদ সরকার রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে গুমকে ব্যবহার করেছে

প্রাকৃতিক খাদ্য রং তৈরিতে সফল বরিশালের নারী উদ্যোক্তা

বাঁশখালীর শঙ্খ নদী হারিয়েছে জৌলুস

কক্সবাজারে হোটেল বারে সংঘর্ষে দুই যুবক নিহত