হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জর্ডানের সামরিক ঘাঁটিতে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি আইআরজিসির

আমার দেশ অনলাইন

জর্ডানে অবস্থিত আজরাক সামরিক ঘাঁটিতে ১০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে এই তথ্য জানা গেছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল ওই ঘাঁটিতে থাকা ‘মার্কিন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’।

একই সাথে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর হামলা অব্যাহত থাকলে তাদের অন্যান্য ঘাঁটিতেও এ ধরনের হামলা চালানো হবে। বিবৃতিতে বলা হয়:

‘‘সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী যদি তাদের আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটায়, তবে এই অঞ্চলের অন্যান্য আমেরিকান ঘাঁটিও আমাদের ভারী বর্ষণ থেকে নিরাপদ থাকবে না।’’

এর আগে জর্ডানের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইরান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই প্রতিহত করেছে। তবে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু

২৮ সদস্যের প্রাথমিক দলে নেই হামজা-শমিত

সাংবাদিকদের মেরে সাবেক যুবদল নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিটাব’

এশিয়া কাপ ও এশিয়ান গেমসে তৃষ্ণার বদলি ফারজানা

বাঙালি মুসলমানের আইডেন্টিটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বলেই হাদিকে টার্গেট করা হয়

যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাঝেও ইরানের প্রতিরোধ, যে কৌশলে কাটিয়ে উঠছে প্রতিটি ধাক্কা

কলকাতায় চরম বাংলাদেশবিরোধী ‘বঙ্গসেনা’র মিছিল

পচা-বাসি খাবার রাখায় রাউজানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

তোমাদের স্বপ্নই আমাদের স্বপ্ন বললেন জামায়াত এমপি ইলিয়াস