হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় খাদ্য সংকটের জন্য ইসরাইলকে দায়ী করল এমএসএফ

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

গাজায় পরিকল্পিতভাবে খাদ্য ও ত্রাণ সরবরাহ সীমিত করে ইসরাইল একটি ‘মনুষ্যসৃষ্ট অপুষ্টি সংকট’ তৈরি করেছে বলে অভিযোগ করেছে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)।

সংস্থাটি জানিয়েছে, এই সংকটের কারণে বিশেষ করে শিশু এবং গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীরা ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছেন।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামক একটি বেসরকারি সংস্থার কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত এই সংস্থাটি গত বছর গাজায় জাতিসংঘের ত্রাণ বিতরণ ব্যবস্থা প্রতিস্থাপনের জন্য তৈরি করা হয়েছিল।

এমএসএফের দাবি, এই পরিবর্তনের ফলে ত্রাণ বিতরণে ব্যাপক ক্ষতি হয়েছে।

২০২৪ সালের শেষভাগ থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত গাজা উপত্যকার চারটি স্বাস্থ্য কেন্দ্রে পরিচালিত এক বিশ্লেষণের ভিত্তিতে এমএসএফ জানায়, অপুষ্টির শিকার মায়েদের গর্ভে জন্ম নেওয়া শিশুদের মৃত্যুহার এবং অপরিণত অবস্থায় জন্মের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ ছাড়া গর্ভপাতের হারও আগের তুলনায় অনেক বেশি।

এমএসএফের জরুরি চিকিৎসা বিষয়ক প্রতিনিধি মার্স রোকাসপানা বলেন, ‘অপুষ্টির এই সংকট সম্পূর্ণভাবে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।’

সংস্থাটি অভিযোগ করেছে, পরিকল্পিতভাবে সহায়তায় বাধা দেওয়ার ফলেই গাজায় এই মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

সূত্র: আলজাজিরা

এএম

ইয়েমেনে রণক্ষেত্রে উত্তেজনার কেন্দ্রে তাইজ, শহরটি কেন এত গুরুত্বপূর্ণ

ট্র্যাকিং বন্ধ করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা, ট্যাংকারে আগুন

ইরানের আকাশ প্রতিরক্ষা যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় মার্কিন সাংবাদিকসহ কয়েকজন আহত

সৌদির টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ইরাকের ক্ষতি ৬০ বিলিয়ন ডলার’

যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট

ইসরাইলের রাজনীতিকে উগ্রপন্থার দিকে ঠেলে দিয়েছেন নেতানিয়াহু

হিজবুল্লাহর বিস্ফোরক জব্দ ইস্যুতে লেবাননকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকে প্রধানমন্ত্রী আল-জাইদির মন্ত্রিসভা অনুমোদন