হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তীব্র খাদ্য সংকটের মুখে লেবানন: ডব্লিউএফপি

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

ইসরাইলি হামলার মুখে লেবানন বর্তমানে চরম খাদ্য অনিরাপত্তার মধ্য দিয়ে যাচ্ছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একজন মুখপাত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

ডব্লিউএফপির মুখপাত্র বলেন, লেবাননে এখন ‘সবচেয়ে তীব্র’ পর্যায়ের খাদ্য অনিরাপত্তা দেখা দিচ্ছে। সংস্থাটি বর্তমানে দেশটির দরিদ্রতম এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের ওপর বিশেষ নজর দিচ্ছে। তবে এই খাদ্য সংকট সমাধানের একমাত্র পথ হলো একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি।

তিনি আরো জানান, লেবাননের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া দেশটির কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি খাদ্য সমস্যাকে আরো গভীর করে তুলছে। মূলত যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়া লেবাননের খাদ্য নিরাপত্তাকে বড় ধরনের হুমকির মুখে ফেলেছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

সূত্র : আল-জাজিরা

এএম

ইয়েমেনে রণক্ষেত্রে উত্তেজনার কেন্দ্রে তাইজ, শহরটি কেন এত গুরুত্বপূর্ণ

ট্র্যাকিং বন্ধ করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা, ট্যাংকারে আগুন

ইরানের আকাশ প্রতিরক্ষা যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় মার্কিন সাংবাদিকসহ কয়েকজন আহত

সৌদির টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ইরাকের ক্ষতি ৬০ বিলিয়ন ডলার’

যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট

ইসরাইলের রাজনীতিকে উগ্রপন্থার দিকে ঠেলে দিয়েছেন নেতানিয়াহু

হিজবুল্লাহর বিস্ফোরক জব্দ ইস্যুতে লেবাননকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকে প্রধানমন্ত্রী আল-জাইদির মন্ত্রিসভা অনুমোদন