হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজে ঢুকছে তেলের ট্যাংকার

আমার দেশ অনলাইন

ছবি: আল- জাজিরা

যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ উপেক্ষা করেই পারস্য উপসাগরীয় অঞ্চলে পৌঁছাতে শুরু করেছে মার্কিন নিষেধাজ্ঞা তালিকায় থাকা বেশ কিছু তেলের ট্যাংকার।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকার ট্র্যাকার্স ডটকম অন্তত দুটি জাহাজ মার্কিন নৌবাহিনীর ঘেরাও বা ‘পেরিমিটার’ ভেদ করতে সক্ষম হয়েছে।

সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, বুধবার ‘ভিনা/ভ্যালি’ (৯১৫৭৪৭৮) নামের একটি ট্যাংকার মার্কিন অবরোধের সীমা অতিক্রম করেছে। জাহাজটি নিয়মিতভাবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে ইরানি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ করে থাকে।

ট্যাংকার ট্র্যাকার্স আরো জানায়, এই ছোট জাহাজটির পাশাপাশি একটি বড় ইরানি তেলবাহী ট্যাংকারও সেখানে পৌঁছেছে। তবে দুটি জাহাজই বর্তমানে পণ্যশূন্য বা খালি অবস্থায় রয়েছে।

তেহরানকে যুদ্ধের ইতি টানতে এবং আলোচনার টেবিলে বাধ্য করতে বর্তমানে ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ-অবরোধ বজায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতির মধ্যেই এই ট্যাংকারগুলো পৌঁছানোর খবর এল।

সূত্র: আলজাজিরা

এএম

জুলাই বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটা সেরা বিপ্লব: কবি কল্যাণী ঠাকুর চাঁড়াল

কুমিল্লা মেডিকেল কলেজে সব ফ্লোরে ছয়টি বাথরুমের মধ্যে পাঁচটিই বন্ধ, কৃষিমন্ত্রীর ক্ষোভ

বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

জিপিএ-৫ প্রাপ্ত এক হাজার শিক্ষার্থীকে ঢাকা মহানগর পশ্চিম শিবিরের সংবর্ধনা

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই সক্রিয় দালালচক্র, আবারও কি ফাঁদে বাংলাদেশিরা?

পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী, শূন্য ২৩৪৩ ক্যাডার পদ

শাপলা গণহত্যা মামলায় পেছাল শুনানি, পরবর্তী তারিখ ১৬ সেপ্টেম্বর

ঈদগাঁওয়ে চেয়ারম্যানের নেতৃত্বে ধ্বংস করা হলো মাদকের আখড়ার ঝুপড়ি