হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান গতকাল হরমুজ প্রণালিতে গুলি ছোড়ার সিদ্ধান্ত নিয়েছে- যা আমাদের যুদ্ধবিরতি চুক্তির একটি সম্পূর্ণ লঙ্ঘন! তারা একটি ফরাসি জাহাজ এবং একটি ব্রিটিশ মালবাহী জাহাজে গুলি চালিয়েছে।

তিনি বলেন, তার প্রতিনিধিরা আলোচনার জন্য ইসলামাবাদ যাচ্ছেন এবং তারা মঙ্গলবার সকালে সেখানে পৌঁছাবেন।

ট্রাম্প বলেন, ইরান সম্প্রতি ঘোষণা করেছে, তারা প্রণালিটি বন্ধ করে দিচ্ছে। এটা বেশ অদ্ভুত। কারণ আমাদের অবরোধ এটি আগেই বন্ধ করে দিয়েছে। তারা না জেনেই আমাদের সাহায্য করছে।

ট্রাম্প আরো বলেন, আমরা একটি অত্যন্ত ন্যায্য এবং যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিচ্ছি, এবং আমি আশা করি তারা এটি গ্রহণ করবে। কারণ যদি তারা তা না করে, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং প্রতিটি সেতু গুঁড়িয়ে দেবে। সেগুলো খুব দ্রুত এবং সহজেই ধ্বংস হয়ে যাবে যদি তারা এ চুক্তি গ্রহণ না করে।

সূত্র- আল জাজিরা

এমপি

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ভ্যান্সের পাকিস্তান সফর ঘিরে নাটকীয়তা

মার্কিন অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন না ভ্যান্স: ট্রাম্প

ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তবে শান্তি চুক্তি হবেই: ট্রাম্প

সোমবার আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল: ট্রাম্প

স্টারলিংক আমদানির অভিযোগে ইরানে দুই বিদেশি নাগরিকসহ গ্রেপ্তার ৪

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না

হরমুজ প্রণালি থেকে দুটি তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিল ইরান

শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবেলা করবে ইরানি সেনারা: সেনাপ্রধান

ইরান ‘শান্তিপ্রিয়’, কেবল আত্মরক্ষার জন্য কাজ করছে: পেজেশকিয়ান