হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লারাক দ্বীপে মার্কিন হামলা, নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চাইল ইরান

আল-জাজিরা

ফাইল ছবি

পারস্য উপসাগরের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছে ইরান। হামলায় সেনাসদস্য ও বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। একই সঙ্গে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলাকে আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছে দেশটি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে সোমবার একটি চিঠি পাঠিয়েছেন জাতিসংঘে ইরানের উপস্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত গোলামহোসেইন দারজি।

দারজি চিঠিতে বলেন, রোববার সন্ধ্যায় পারস্য উপসাগরের লারাক দ্বীপে মার্কিন বাহিনী হামলা চালায়। এতে সরকারি ও বেসরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

তার ভাষায়, এই হামলা ইরানের ‘সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন’।

ইরনার প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছেন দারজি। এসব হামলার জন্য যুক্তরাষ্ট্র এবং হামলার নির্দেশদাতা ও তা বাস্তবায়নকারীদের দায়ী করেছেন তিনি।

চিঠিতে দারজি আরো বলেন, পুরো পরিস্থিতিতে ইরান সংযম দেখিয়েছে। তবে ভবিষ্যতে ইরানের ওপর আরো কোনো হামলা হলে জবাব দিতে দেশটির বাহিনী ‘একটুও দ্বিধা করবে না’।

এরই মধ্যে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নিরাপত্তা পরিষদের প্রতি যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধের দাবি জানানোর আহ্বান জানিয়েছেন দারজি। একই সঙ্গে চিঠিটি নিরাপত্তা পরিষদের সরকারি নথি হিসেবে প্রচারের অনুরোধ করেছেন তিনি।

এএম

ফিলিস্তিনিদের জলপাই ‘চুরি’র অনুমতি দিলেন ইহুদি ধর্মগুরু

যুদ্ধের খরচ বাড়িয়ে ট্রাম্পকে চাপে ফেলতে চায় ইরান

এডেন বিমানবন্দরে হামলা, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী বিমান

হরমুজে মাইনের আঘাতে সুপারট্যাংকারে আগুন

ইসরাইলের নির্বাচনে ক্ষমতার চাবিকাঠি হতে পারেন আরব নেতা আব্বাস

ইরানের নিখুঁত হামলায় বিপর্যস্ত উপসাগরীয় দেশ, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে উপসাগরীয় দেশগুলো

ইয়েমেনে রণক্ষেত্রে উত্তেজনার কেন্দ্রে তাইজ, শহরটি কেন এত গুরুত্বপূর্ণ

ট্র্যাকিং বন্ধ করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা, ট্যাংকারে আগুন

ইরানের আকাশ প্রতিরক্ষা যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী