হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের গ্যাস স্থাপনা হামলায় কাতারের তীব্র নিন্দা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র-সংশ্লিষ্ট স্থাপনায় ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে কাতার।ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ১৯তম দিনে পড়েছে। এদিকে উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়ে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তবে যুদ্ধের শুরু থেকেই বেসামরিক স্থাপনার হামলার অভিযোগ করে আসছে ইরান। এমন সময় ইরানের সাউথ পার্স গ্যাস স্থাপনায় হামলার খবর এসেছে। খবর আলজাজিরার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা বর্তমান সামরিক উত্তেজনার মধ্যে একটি বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।’ তিনি উল্লেখ করেন, এই ক্ষেত্রটি কাতারের নর্থ ফিল্ডের সম্প্রসারণ।

তিনি সতর্ক করে বলেন, জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি, পাশাপাশি এটি অঞ্চলটির জনগণ ও পরিবেশের জন্যও ঝুঁকিপূর্ণ।

আল-আনসারি আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এড়িয়ে চলা জরুরি। তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে উত্তেজনা কমানোর আহ্বান জানান।

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই