হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

চলমান উত্তেজনা প্রশমনে ইরান সফরে কাতারের প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলি লারিজানির সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন আল থানি । শনিবার তেহরানে বৈঠক করেন তারা। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও উত্তেজনা কমানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়। এমন সময় তিনি তেহরান সফর গেলেন, যখন ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় অবদান রাখে এমন শান্তিপূর্ণ সমাধান অর্জনের লক্ষ্যে যেকোনো উদ্যোগকে সমর্থন দেয় কাতার।

যুদ্ধ পরিস্থিতি থেকে এই অঞ্চলের জনগণকে রক্ষা করতে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন কাতারের প্রধানমন্ত্রী। কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের জন্য ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে কাজ করার কথা বলেন তিনি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সম্পর্কে উপসাগরীয় মিত্রদের কিছুই জানানো হয়নি। শনিবার ফক্স নিউজকে তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, ‘আমরা তাদের পরিকল্পনাটি বলতে পারছি না।’

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

নতুন দ্বীপ বানাচ্ছে সিঙ্গাপুর, ভবিষ্যৎ শিল্পায়নে শক্তিশালী পরিকল্পনা

ইরানের সঙ্গে সম্পর্ক, চার ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মোংলায় মোতাওয়াল্লির বিরুদ্ধে মসজিদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

হাসিনাসহ পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা

রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু জামায়াতের

পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান সিঙ্গাপুরের

ইরানের সঙ্গে সম্পর্ক, সিঙ্গাপুরের কোম্পানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নীলু ও জাদুর সাইকেল

ইরানের শীর্ষ পাঁচ কমান্ডারের অবস্থান জানালে এক কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

মৃত্যু মামলায় আদালতে জমা ম্যারাডোনার বাবার মেডিকেল রিপোর্ট!